বগুড়ার সরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৭, ১৭:৩৪আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৭:৫৩

চুরি হওয়া সন্তান ফিরে পেয়ে মা হোসনে আরা ও বাবার আনন্দ বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগ থেকে চুরি হওয়া তিনদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকালে গাবতলী উপজেলার মাজবাড়ী গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিকালে মোহাম্মদ আলী হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার করা শিশুকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেন। এ সময় তারা আনন্দে কেঁদে ফেলেন।

জানা গেছে, বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় ডায়নামা মিস্ত্রি রুবেল উদ্দিন প্রায় দেড় বছর আগে বিয়ে করেন। গত ২৮ মার্চ অন্তঃস্বত্ত্বা স্ত্রী হোসনে আরাকে প্রসব করানোর জন্য শহরে মোহাম্মদ আলী হাসপাতালের দোতলায় গাইনি ও প্রসূতি বিভাগে (বেড নং-৩৫) ভর্তি করান। ২৯ মার্চ সকালে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি শিশুপুত্র প্রসব করান। হোসনে আরার পাশাপাশি তার মা রেহেনা বেগম শিশুকে দেখভাল করছিলেন। এদিকে ৩০-৩৫ বছর বয়সী এক নারী রোগীর স্বজন সেজে গত কয়েকদিন ধরে ১৫ নম্বর বেডে অবস্থান করছিল। ওই তরুণী শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কৌশলে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শিশুর বাবা রুবেল সদর থানায় অভিযোগ করেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। শিশু চুরি হবার পরপরই কর্তৃপক্ষ পুরো গাইনি ওয়ার্ডে নোটিশ টানিয়ে দেন।

সনাতন চক্রবর্তী জানান, ‘বগুড়া শহরতলির বারোপুর এলাকার জনৈক মাহফুজার রহমানের স্ত্রী রত্না (৩৫) শিশু চোর চক্রের সদস্য। সে অর্থের বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে চুরি করা শিশু বিক্রি করে। রত্না বগুড়ার গাবতলীর মাজবাড়ী গ্রামের ১২ বছরের নিঃসন্তান দম্পতি ফুলমিয়া ও লাবনীকে একটি বাচ্চা দেওয়ার ব্যাপারে চুক্তি করে। এ লক্ষ্যে সে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের দোতলায় গাইনি ও প্রসূতি বিভাগের রোগীর স্বজন সেজে অবস্থান নেয়। বিভিন্ন বেডে প্রসূতিদের সাথে সখ্যতা গড়ে তোলে। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সে জন্ডিস আক্রান্ত ওই শিশুকে তার নানীর মাধ্যমে বারান্দায় রোদে নিয়ে যায়। বাচ্চা পায়খানা করলে নানী রেহেনাকে কাপড় আনতে মা হোসনে আরার কাছে পাঠায়। নানী রেহেনা ভেতরে গেলে রত্না বাচ্চা নিয়ে পালিয়ে যায়। সে প্রথমে বাচ্চাকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া বাজারে জনৈক বকুলের কসমেটিক্সের দোকানে নিয়ে যায়। সেখান থেকে বাড়িতে গিয়ে ফুলমিয়া ও লাবনী দম্পতির কোলে বাচ্চা তুলে দেয় এবং রত্না সেখান থেকে সটকে পড়ে। তবে কত টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়েছিল তা জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘শিশুটি হাসপাতাল থেকে চুরি যাওয়ার ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মাঝে তোলপাড় শুরু হয়। ধরা পড়ার ভয়ে ফুলমিয়া তার স্ত্রী লাবনী ও শিশুটিকে নিয়ে রবিবার সকালে গাবতলী উপজেলার মাজবাড়ী গ্রামে শ্বশুর নাজেম উদ্দিনের বাড়িতে আসে। মোহাম্মদ আলী হাসপাতালের জামাদার সরদার রমজান আলী ও ওয়ার্ড মাস্টার সুইট সোর্সের মাধ্যমে জানতে পারেন চুরি যাওয়া শিশুটি সিরাজগঞ্জের কাজীপুরের ঢেকুরিয়া গ্রামে রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান চন্দ্র মজুমদার ও আবাসিক মেডিক্যাল অফিসার মোস্তাফিজার রহমান তুহিন বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে জানান। তিনি তৎক্ষণাৎ ধুনট থানাকে অবহিত করেন। পুলিশ কর্মকর্তারা পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুরের ঢেকুরিয়া বাজারে গিয়ে কসমেটিক্স ব্যবসায়ী বকুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ফুলমিয়া ও লাবনী দম্পতির কাছে একটি নবজাতক থাকার কথা স্বীকার করেন। তাকে নিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। পরে জানা যায় ফুলমিয়া তার স্ত্রী লাবনী ও শিশুটিকে নিয়ে গাবতলীর নশিপুর ইউনিয়নের মাজবাড়ী গ্রামে শ্বশুর নাজেম উদ্দিনের বাড়িতে আছে। পুলিশ রবিবার বিকাল ৩টার দিকে নশিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের সহায়তায় ওই বাড়িতে অভিযান চালায়। লাবনী ও ফুলমিয়া শিশুটিকে বারান্দায় রেখে পালিয়ে যায়। সেখান থেকে শিশুকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে আনা হয়।’

গত ২০০৩ ও ২০১৩ সালে এ হাসপাতাল থেকে দু’টি বাচ্চা চুরি হয়েছিল। কয়েকদিন পর শিশুদের উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়। তবে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া একটি শিশু পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে স্বাধিনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. শামির হোসেন মিশু, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মোস্তাফিজার রহমান তুহিন, সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের