জামিন পেলেন মেয়র মিরুর ভাই পিন্টু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ২০:২৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:২৬

মেয়র মিরুর ভাই পিন্টু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারপিটের ঘটনায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু (৪০) জামিন পেয়েছেন। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রবিবার বিকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্ত হন।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, উচ্চ আদালত গত ৩ এপ্রিল পিন্টুর জামিন মঞ্জুর করেন। ওই আদেশের প্রেক্ষিতে রবিবার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। বিকাল ৫টার দিকে জামিন মঞ্জুরের আদেশের চিঠি আদালত থেকে জেলা কারাগারে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে মুক্ত হন পিন্টু।

উল্লেখ্য, শাহজাদপুর পৌর শহরের কান্দাপাড়ায় পৌরসভার একটি ঠিকাদারী মেরামত ও সংস্কার কাজ নিয়ে দ্বন্দ্বে উপজেলা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদের সঙ্গে মেয়র মিরুর সহোদর হাবিবুল হক মিন্টু ও হাফিজুল হক পিন্টুর দ্বন্দ্ব হয়। ওই ঘটনার জের ধরে মেয়রের দুই ভাই গত ২ ফেব্রুয়ারি দুপুরে বিজয়কে মেয়র মিরুর বাড়িতে আটকে রেখে হাত-পা ভেঙে দেয়। স্থানীয় লোকজন বিজয়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় বিজয়ের চাচা এরশাদ আলী বাদী হয়ে মেয়র মিরু ও তার দুই ভাই মিন্টু ও পিন্টুসহ ২৫ জনকে আসামি করে ৩ ফেব্রুয়ারি শাহজাদপুর থানায় মামলা করেন। ঘটনার দুই মাস পর উচ্চ আদালত থেকে জামিনের আদেশ প্রাপ্ত হয়ে সিরাজগঞ্জের মুখ্য বিচারকি আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন। অন্যদিকে, ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের ঘটনার পর তাকে উদ্ধার করার সময় স্থানীয় সরকার দলীয় লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষকারীদের দিকে লক্ষ্য করে মেয়র মিরু ও তার ভাই মিন্টু শটগান দিয়ে গুলি ছোড়ে। ওই সময় খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে সমকাল সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকায় নেওয়ার পথে মারা যান শিমুল।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের