মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুস সুবহান: পাবনার একটি মামলায় জামিন নামঞ্জুর

পাবনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৭, ২১:০৬আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২১:৪৭

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুস সুবহান: পাবনার একটি মামলায় জামিন নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে পাবনার একটি মামলা থেকে অব্যাহতি ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে মাওলানা আব্দুস সুবহানকে পাবনা আমলী আদালত-১ এ হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত শুনানি শেষে মাওলানা সুবহানসহ ২৯ জনের বিরুদ্ধে আগামী ২১ জুন অভিযোগ গঠন ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন।  

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ১৮২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বাদী হয়ে মাওলানা সুবহানকে প্রধান আসামি করাসহ ৩১ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২ এপ্রিল একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১৮ সেপ্টেম্বর ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে মাওলানা সুবহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা এলাকা থেকে মাওলানা সুবহানকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি তাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

/জেবি/

আরও পড়তে পারেন: মুফতি হান্নানের পরিবারের কেউ সাক্ষাৎ করতে আসেননি: পুলিশি নিরাপত্তা জোরদা

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের