কলেজ ছাত্র হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৬

কলেজ ছাত্র হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরের কেশবপুরে কলেজ ছাত্র মারুফ হত্যা মামলার রায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক এম এ রব হাওলাদার বৃহস্পতিবার বেলা দেড়টায় এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে দবির উদ্দীন, মহির উদ্দীন, কহির উদ্দীন ও জহীর উদ্দীন জেল হাজতে রয়েছেন এবং কবির উদ্দীন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক জানান, জমি-জমা ও নারী ঘটিত বিষয়ে বিরোধের জের ধরে মারুফকে দণ্ডপ্রাপ্তরা পিটিয়ে হত্যা করেছিল। আদালতে শুনানি চলাকালে এ অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। এ মামলার অপর দুই আসামির বয়স কম হওয়ায় কিশোর অপরাধী হিসেবে তাদের বিচার যশোর আদালতে চলছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকাল ৮টায় কেশবপুর উপজেলার কিসমত শানতলা এলাকায় লাঠিসোটা ও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে কলেজ ছাত্র মারুফকে হত্যা করে। এ ঘটনায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর নিহত মারুফের চাচা রজব আলী বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ১ এপ্রিল কেশবপুর থানার এসআই (উপ পরিদর্শক) মো. নাসির উদ্দীন এজাহারভুক্ত সাত জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচার যশোর জেলা জজ আদালতে শুরু হয়। এক পর্যায়ে সুষ্ঠু ও দ্রুত বিচারের লক্ষ্যে মামলাটি যশোর জেলা জজ আদালত থেকে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে মামলার শুনানি চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন আদালত।

/জেবি/

আরও পড়তে পারেন: লক্ষ্মীপুরে জেলারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি