পুনঃ ময়নাতদন্তের জন্য রাউধার লাশ উত্তোলনের আবেদন সিআইডির

রাজশাহী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৭, ২২:১৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২২:৪৬

রাউধা আথিফ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, মডেল ও মালদ্বীপের নাগরিক রাউধা আথিফের লাশ উত্তোলনের জন্য রাজশাহী মহানগর আদালতে আবেদন করেছেন সিআইডির কর্মকর্তারা। সোমবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাউধা আথিফের দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা আসমাউল হোসেন।

তিনি বলেন, ‘রবিবার (১৬ এপ্রিল) রাউধার মৃত্যুর পুনঃ ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের একটি আবেদন রাজশাহী মহানগর আদালতে করা হয়েছে। আদালত আবেদনটি মঞ্জুর করলে আমরা রাউধার লাশ নগরীর হেতমখাঁন গোরস্থান থেকে তুলে ফের ময়নাতদন্ত করবো।’

এর আগে সোমবার দুপুর আড়াইটায় ইসলামী মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষটি যেখানে রাউধা থাকতেন সেটি পরিদর্শন করেছেন সিআইডির কর্মকর্তারা। সেইসঙ্গে এই হত্যা মামলার একমাত্র আসামি রাউধার আথিফের সহপাঠী সিরাত পারভীন মাহমুদকেও জিজ্ঞাসাবাদ করেছেন তারা।

রাউধার হোস্টেলের কক্ষ পরিদর্শন শেষে রাজশাহী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কাজী মোহাম্মদ শফী ইকবাল বলেন, ‘এর আগে থানা ও ডিবি পুলিশ রাউধা মৃত্যুর দুটি মামলা তদন্ত করেছে। তবে সিআইডিতে মামলাগুলো হস্তান্তরের পর আমরা আজকে প্রথম রাউধার কক্ষটি পরিদর্শন করলাম।’

তিনি আরও বলেন, ‘পরিদর্শনকালে রাউধার ঘরের ছবি তোলা হয়েছে। সেইসঙ্গে রাউধার উচ্চতা, ফ্যানের উচ্চতা ও চেয়ারের উচ্চতা নেওয়া হয়েছে। অগ্রীম সিদ্ধান্ত দিচ্ছি না। তবে এতে করে মনে হচ্ছে আত্মহত্যা করা সম্ভব। তবে অন্য কোনও মোটিভ আছে কিনা, সে ব্যাপারে আরও বেশি করে তদন্ত না করলে মন্তব্য করা কঠিন হবে। অন্য মোটিভ পাওয়া গেলে হত্যা মামলায় টান নিতেই পারে।’

উল্লেখ্য, গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করা হয়। তখন পুলিশ জানিয়েছিল, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার সহপাঠীরা ঝুলন্ত রাউধার মরদেহ নামিয়ে ফেলে। গত ৩০ মার্চ রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে ময়না তদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড ময়না তদন্ত প্রতিবেদন জমা দেয়।

মালদ্বীপের নাগরিক রাউধা আথিফের জন্ম ১৯৯৬ সালে ১৮ মে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণেও তিনি মডেল হয়েছিলেন। ওই সংখ্যার প্রচ্ছদে আরও পাঁচ মডেলের সঙ্গে রাউধাও ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি