কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ৬

কুমিল্লা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৪:০৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৪:০৭

আওয়ামী লীগের সংঘর্ষে নিহত সাইদুর ও ফারুক কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তর) আব্দুল মোমেন জানান, মঙ্গলবার রাতে পূর্ব বিরোধ ও আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে মুরাদনগর উপজেলার নবীপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফারুক (২৫) ও সাইদুর (২৭) নামে দুইজন নিহত হয়। এছাড়াও আহত হয় অন্তত ১৫ জন। এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মামলার প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, ঘটনার পর থেকেই আওয়ামী লীগের ওই দুই গ্রুপ পলাতক। দুইপক্ষই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের অনুসারী।

নিহত ফারুক ও সাইদুরের বাড়ি মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে। তারা দুজনই কাঠের নকশার কারিগর।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী