মেয়র মান্নানকে বরখাস্তের দ্বিতীয় দফা স্থগিতাদেশ

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৯:২৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:২৮

মেয়র মান্নানকে বরখাস্তের  দ্বিতীয় দফা স্থগিতাদেশ

মেয়র অধ্যাপক এম এ মান্নানের দ্বিতীয় দফা সাময়িক বরখাস্তের স্থগিতাদেশ বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনে এসে পৌঁছেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিও) এম রাহাতুল ইসলাম আদালতের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক এম এ মান্নানের আইনজীবী ও গাজীপুর বারের সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ও দুই বছর কারাবাসের পর চলতি বছরের ৬ জানুয়ারি তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান। পরে তিনি তার পদ ফিরে পেতে হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটের শুনানি শেষে গত ১৩ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন।

ছয়দিন পর ওই আদেশের সার্টিফাই কপি বুধবার গাজীপুর সিটি করপোরেশনে পৌঁছেছে। এর ফলে মেয়র মান্নান এখনতে দায়িত্ব পালন ও অফিস করতে পারবেন। এতে আইনগত আর কোনও বাধা নেই।

সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থক কাউন্সিলর তানভীর আহমেদ জানান, মেয়রের দায়িত্ব পালনে অধ্যাপক এম এ মান্নানের আইনগত কোনও বাধা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২২টি মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে সর্বশেষ জামিন লাভ করে গত বছরের ২ মার্চ তিনি কারা মুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান।

এ অবস্থায় গত বছর ১৫ এপ্রিল এম এ মান্নানকে ফের নাশকতার তিনটি মামলায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই মাসে তাকে ফের বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে সব মিলিয়ে ২৯টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় তিনি জামিন লাভ করে এ বছরের ৬ জানুয়ারি ফের কারা মুক্ত হন। মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

 /জেবি/

আরও পড়তে পারেন: দিনাজপুরে অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে নিহত এক আহত ২৯

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে