সিলেটে স্কলার্সহোম স্কুলে বোমার সন্ধান

সিলেট প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১২:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:৫২

সিলেটে স্কলার্সহোম স্কুলে বোমার সন্ধান সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ভবনটিতে ওঠার সময় সিঁড়ির বাম পাশে বোমার সদৃশ বস্তু দেখে র‌্যাবকে খবর দেয় শিক্ষকরা। পরে বেলা ১১টার দিকে র‌্যাব-৯ এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। বর্তমানে ঘটনাস্থলে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

র‌্যাবের একজন কর্মকর্তা বলছেন, 'এটি একটি আইইডি (ঘরে তৈরি বোমা) বোমা। যেটা বিস্ফোরণ হলে পুরো ভবনটিতে স্প্লিন্টার ছড়িয়ে যেতে পারে।'
জানা গেছে, স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটিতে এখন প্রায় ২ হাজারের মতো শিক্ষার্থী রয়েছে।
ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট বোমটি নিষ্ক্রিয় করতে  আসছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর জমসেদুর রহমান। 

সিলেটে স্কলার্সহোম স্কুলে বোমার সন্ধান

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মাইনউদ্দিন বলেন, ‘বোম্ব ডিসপোজাল ইউনিট শনাক্ত করে জানিয়েছে, এটি একটি শক্তিশালী বোমা। এর মধ্যে সার্কিট পাওয়া গেছে। এটি নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো ভবনটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে।  কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা ফুটেজ সংগ্রহ করে শনাক্ত করা হবে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী