সোয়াট এসে পৌঁছালেই অভিযান: সিটিটিসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১২:০০ আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৫:২১

সোয়াট (ফাইল ছবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহী চাতরা বাজারের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। বুধবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঢাকা থেকে সিটিটিসি’র সোয়াট টিমের সদস্যরা এসে পৌঁছানোর পরপরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিটিটিসির উপসহকারী কমিশনার তৌহিদ হোসেন।

বাড়ির ভেতর আবু বক্কর নামে এক জঙ্গি ও তার স্ত্রীসহ কয়েকজন থাকতে পারে বলে ধারণা করছেন সিটিটিসির সদস্যরা।

পুলিশের রাজশাহী বিভাগীয় এডিশনাল ডিআইজি ইসারুল আরেফিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের কাছে উপস্থিত আছেন।  

একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সাধারণ লোকজনের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সিটিটিসি সূত্রে আরও জানা গেছে, বাড়ির মালিকের নাম ঝিন্টু হাজি। তিনি সেখানে থাকেন না। আবু বক্কর নামের একজন প্রায় দুই মাস আগে বাড়িটি ভাড়া নেয়। স্ত্রীকে নিয়ে সে ওই বাড়িতে ওঠে। আবুই জঙ্গি বলে ধারণা পুলিশের। 

কাউন্টার টেরোরিজমের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার তিনটি বাড়ি ঘেরাও করা হয়। তবে সেখানে জঙ্গির কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। পরে শিবগনগর এলাকায় অন্য একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করতে যায় কাউন্টার টেরোরিজমের সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, 'মঙ্গলবার রাত থেকেই সিটিটিসি'র সদস্যরা ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি শুরু করেছেন। ভোরের দিকে জঙ্গিরা গ্রেনেড ছুড়েছে বলে শুনেছি। তবে আমি তখন সেখানে ছিলাম।'

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'সিটিটিসি কাজ করছে। আমরা তাদের সহযোগিতা করছি। তবে ভেতরের পরিস্থিতি কী তা বলতে পারবো না। শুনেছি ভেতর থেকে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করেছে।'

/এফএস/

আরও পড়ুন- 

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
ম্যানসিটিকে নিয়ে অনিয়মের অভিযোগ, দায় নিতে নারাজ মানচিনি
এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
দুই বোনের গল্পে জড়িয়ে থাকা হাজার বছরের সিন্দুরমতি
দুই বোনের গল্পে জড়িয়ে থাকা হাজার বছরের সিন্দুরমতি
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’