অভিযান শুরুর আগে জঙ্গি আবুকে আত্মসমর্পণের আহ্বান জানান মা ও চাচি

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
২৬ এপ্রিল ২০১৭, ২১:০৪ আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২৩:৪৪

শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহী চাতরা বাজারের শিবনগর এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরুর আগে ‘জঙ্গি’ আবু আলীকে আত্মসমর্পণ এবং তার সঙ্গে থাকা স্ত্রী ও সন্তানদের বাইরে বের করে দেওয়ার জন্য তার মা ও চাচির মাধ্যমে হ্যান্ডমাইকে আহ্বান জানিয়েছিল পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ আহ্বান জানানোর পরেও ভেতর থেকে কোনও প্রত্যুত্তর না পাওয়ায় এর কিছুক্ষণ পর বাড়িটিতে অভিযান শুরু করে সোয়াট।এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’।
অভিযানে পুলিশের প্রস্তুতি (ছবি- ফোকাস বাংলা) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দেহভাজন জঙ্গি আবু আলীকে আত্মসমর্পণ করানোর শেষ চেষ্টা হিসেবে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মা ফুলশানা বেগম ও চাচি চ্যামেলি বেগমকে সঙ্গে নিয়ে বাড়িটির কাছে যায় পুলিশের একটি দল। সেখান থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে আবু আলীর মা ও চাচি তাকে আত্মসমর্পণ করতে এবং তার সঙ্গে থাকা স্ত্রী ও কন্যাদের বাইরে বের করে দেওয়ার জন্য বারেবারে আহ্বান জানাতে থাকেন। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় এর ১৫ মিনিট পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান শুরু করে সোয়াট টিম।
শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির সামনে পুলিশের অবস্থান তিনি জানান, অভিযান শুরুর আগেই আবু আলীর মা ও চাচিকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, অভিযান শুরুর পর ঘটনাস্থলের তিনশ’ গজ দূরে অবস্থান করে প্রথম দিকে একটানা গুলির শব্দ শুনতে পেয়েছেন দায়িত্বরত সাংবাদিকরা। গুলির আওয়াজ শুনে মনে হচ্ছিল বাড়িটির চার পাশ থেকে একসঙ্গে গুলি করা হচ্ছিল। তবে পরের দিকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা হওয়ায় এবং আলো জ্বালানোর ক্ষেত্রে আইন-শৃঙ্খলাবাহিনীর নিষেধাজ্ঞা থাকায় ঘন অন্ধকারে পরিস্থিতি সম্পর্কে তেমন কিছু বোঝা যাচ্ছে না। তবে স্থানীয় সাংবাদিকরা দাবি করেছেন, বাড়িটিতে কমপক্ষে ৫শ’ রাউন্ড গুলি চালিয়েছে সোয়াট টিম। এছাড়াও বেশ কিছু সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে সোয়াট টিম।
এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযানটি রাতের জন্য স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন-

শিবনগরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত