নিয়োগ দুর্নীতি: রেলের সাবেক জিএমসহ তিনজনের ৪ বছর জেল

চট্টগ্রাম ব্যুরো
২৭ এপ্রিল ২০১৭, ১৩:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৩১

রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা (ছবি: সংগৃহীত) সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান। এছাড়া এই মামলায় পরীক্ষার্থীসহ পাঁচজনকে খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল এ মামলার রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘ নিয়োগ পদে দুর্নীতিতে দুদকের দায়ের করা দুটি মামলায় রেলের সাবেক জিএম মৃধাসহ তিনজনকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এ মামলায় পরীক্ষার্থীসহ ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। দুর্নীতির দুটি মামলায় মোট ১৮জন সাক্ষী ছিল।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা হয়।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ আগস্ট ফুয়েল চেকার পদে এবং ১৮ আগস্ট সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

২০১৪ সালের ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে মৃধাকে কারাগারে পাঠানো হয়।

সবশেষ গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় ঢাকার আদালতে তিন বছরের সাজা হয় মৃধার।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী