আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৭:০১আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:০৭

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, এটা তাদের বিষয়। বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাদের অযৌক্তিক, অন্যায় দাবি মানার কোনও সুযোগ নেই।’

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার সরকারের মেয়াদেই আলাপ-আলোচনার মাধ্যমে তিস্তার পানি চুক্তির বিষয়টি সমাধান করা হবে।’ এসময় তিনি বিএনপিকে অভিযুক্ত করে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেওয়ার পরও তিস্তার পানি চুক্তি নিয়ে বিএনপির আদালতে যাওয়া ও জাতিসংঘে যাওয়ার প্রস্তাব রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের প্রমাণ। বিএনপি এখন রাজনীতিতে খড়কুটো নিয়ে ভেসে থাকতে চায়।’

তিস্তার পানি চুক্তির বিষয়টি সরকারের জাতিসংঘে উপস্থাপন করা উচিত— বিএনপির এমন মন্তেব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এত অবনতি হয়নি যে তিস্তার পানি চুক্তির বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করতে হবে। তাদের প্রস্তাব অযৌক্তিক। দু’দেশের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ