ভাইকে ফাঁসাতে মেয়েকে অপহরণের নাটক!

বগুড়া প্রতিনিধি
০১ মে ২০১৭, ১২:১৪আপডেট : ০১ মে ২০১৭, ১২:৩৪

  ভাইকে ফাঁসাতে মেয়েকে অপহরণের নাটক!

বগুড়ার ফুলদীঘি এলাকায় ভাই ও ভাতিজাকে ফাঁসাতে মেয়ে মেঘলা মানতাসা নক্সিকে (৩) অপহরণের নাটক সাজিয়েছিলেন নিলুফা শারমিন রিতা (৩৫)। কিন্তু সেই অপহরণের নাটকে নিজেই ফেঁসে গেছেন রিতা। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে পুলিশ ‘অপহরণের’ অভিযোগ পায়। পরে মূল ঘটনাটি টের পেয়ে যায় পুলিশ। অবস্থা বেগতিক দেখে এ ঘটনার সঙ্গে জড়িত নক্সির খালা-খালু তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যান। ওইদিন বিকালেই নক্সির মা রিতা, বাবা মিঠু আহমেদ ও ভাই নক্ষত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এসময় তিনি জানান, এ ঘটনায় গ্রেফতার হওয়া তিন জন এবং নক্সির খালা ও খালুর বিরুদ্ধে মামলা করেছে শাজাহানপুর থানা পুলিশ।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, অপহরণের নাটক সাজানোয় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শাজাহানপুর থানায়। মামলা দায়ের করেছেন কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল। তিন জনকে গ্রেফতারের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত সাতদিনর রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক আসামিদের প্রত্যেকের চার দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।

এদিকে, রবিবার দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন শেষে রিতা সাংবাদিকদের জানান, তার ভাই ও ভাতিজারা মাদকসেবী। তিন শতক জায়গা দেওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই কারণে রিতা, তার স্বামী ও ছেলেকে নিয়ে অপহরণের নাটক করেছিলেন।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মধ্য ফুলদীঘি এলাকার বুলু শেখের মেয়ে নিলুফা শারমিন রিতা শনিবার বেলা ২টার দিকে পুলিশের কাছে অভিযোগ করেন যে, কে বা কারা তার শিশুকন্যা নক্সিকে অপহরণ করেছে। বেলা ১১টার দিকে তিনি মেয়েকে আনতে ফুলদীঘি মডেল কিন্ডারগার্টেনে যান। মেয়েকে মাঠে রেখে স্কুলের পরিচালকের সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর এসে দেখেন মেয়ে নেই। রিতা সন্দেহভাজন হিসেবে ভাই মোহাম্মদ আলী, ভাতিজা দুর্জয় ও অন্যদের নাম বলেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ কর্মকর্তাদের এ ঘটনাকে অপহরণের নাটক বলে সন্দেহ হয়।

সনাতন চক্রবর্তী আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে প্রথমপক্ষের ছেলে নক্ষত্রকে সঙ্গে নিয়ে অটোরিকশায় ফুলদীঘি এলাকার স্কুলে যান। সেখান থেকে মেয়েকে ছেলে নক্ষত্রের হাতে তুলে দেয়। নক্ষত্র বোনকে নিয়ে তার সৎ বাবা মিঠু আহমেদকে দেয়। মিঠু মেয়ে নক্সিকে নিয়ে দুপচাঁচিয়া উপজেলার চামরুলের বেড়াগ্রামে ভায়রা জাহিদুল ইসলাম ও শালিকা ছবি বেগমের বাড়িতে নিয়ে যান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিতার ছেলে নক্ষত্র ও ভাতিজা দুর্জয়কে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে নক্ষত্র অপহরণ নাটকের কথা স্বীকার করে।

উল্লেখ্য, প্রথম স্বামী তানভীর আলমের সঙ্গে ছাড়াছাড়ির পর রিতা ২০১০ সালে ঢাকার আদাবরের ব্যবসায়ী মিঠু আহমেদকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর তিনি প্রথম পক্ষের ছেলে সুলতানগঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফাহিম নূরে আলম নক্ষত্র এবং দ্বিতীয় পক্ষের মেয়ে নক্সিকে নিয়ে মধ্য ফুলদীঘিতে বাপের বাড়িতেই বসবাস করতেন। সেখানে ভাই, ভাতিজাদের সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। পরিবারের বয়জ্যেষ্ঠরা বৈঠক করেও এর মীমাংসা করতে পারেননি। সম্প্রতি রিতা তার ভাই, ভাতিজা ও অন্যদের শায়েস্তা করার হুমকি দেন।

/জেবি/

আরও পড়তে পারেন: সুনামগঞ্জে ঝড়ে দুই হাজার কাঁচা বাড়ি বিধ্বস্ত, ত্রাণবাহী নৌকাডুবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি