নারায়ণগঞ্জ বিএনপির প্রতিনিধি সভা নিয়ে দলে দ্বিমত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১৬:৩১আপডেট : ০৬ মে ২০১৭, ১৬:৩১

আগামীকাল রবিবার (৭ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি সভা। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিটি জেলায় সাংগঠনিক সফরের অংশ হিসেবে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। তবে এবারের সভাটি হচ্ছে একটি চাইনিজ রেস্টুরেন্টে। এ নিয়ে দলে নানা দ্বিমত দেখা দিয়েছে।

নারায়ণগঞ্জ বিএনপির একটি সভা (ফাইল ছবি) এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই সময়ে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হলেও মাত্র এখন পর্যন্ত একটি সভা হয়েছে। এ অবস্থায় রবিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় একটি টিম। এদিন বিকালে নারায়ণগঞ্জ আদালত ও প্রশাসন দফতরগুলোর বিপরীতে ‘হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে’ এ সভা অনুষ্ঠিত হবে।

সাংগঠনিক টিমের দল নেতা হিসেবে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। টিমের সদস্য হিসেবে রয়েছেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার জানান, ‘সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির আওতাধীন ৪৮টি ইউনিট থেকে ৫ জন করে ২৪০ জন, জেলা বিএনপির ঘোষিত কমিটির ২৬ জন ও বিএনপির সহযোগী ১১টি সংগঠন থেকে ২ জন করে ২২ জন উপস্থিত থাকবেন।’

তবে এ প্রতিনিধি সভা নিয়েও রয়েছে নেতাদের ক্ষোভ। বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বাংলা ট্রিবিউনকে জানান, বিগত বিএনপি সরকারের আমলে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা হয়েছিল দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে। কিন্তু এখন ছোট পরিসরে চাইনিজ রেস্টুরেন্টে এভাবে সভা করায় বিএনপি নিজের পায়েই কুড়াল মারছে মনে হচ্ছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমাকে কেউ দাওয়াত করেনি। তবে আমাকে ছাড়া যদি দল শান্তিতে থাকে তাহলে তাতেই আমি খুশি।’

বিএনপির জেলা কমিটির সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিন জানান, আমাকে জেলার কোনও নেতা প্রতিনিধি সভা সম্পর্কে অবহিত করেনি। আমাকে কেন্দ্রীয় নেতারা অবহিত করেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি মামুন মাহমুদ বলেন, ‘তৃণমূলের সঙ্গে আমাদের তেমন কোনও সরাসরি সভা হয়নি। তবে ইউনিটগুলো থেকে যে ৫ জন নেতা আসবেন তারাই মূলত তৃণমূলের প্রতিনিধিত্ব করবে। আর সংগঠনিক টিম লিডার এম এ মান্নান সাহবের চাহিদা অনুযায়ী আমরা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজন করেছি।’

জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে প্রতিনিধি সভাকে ঘিরে বেশ কয়েকটি প্রস্তুতি সভা হয়েছে। আমরা আশা করছি সভাটি বেশ প্রাণবন্ত হবে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, বিএনপির অনুষ্ঠান সম্পর্কে আমরা অবগত আছি। এ ব্যাপারে ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক পরে ব্যবস্থা নেওয়া হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী