চালের দাম বেড়েছে গোপালগঞ্জে

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১৯:১৯আপডেট : ০৬ মে ২০১৭, ১৯:২৩

গোপালগঞ্জ গোপালগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। ফলে চাল কিনতে হিমসিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, ভারিবৃষ্টি ও জোয়ারের পানিতে দেশের বিভিন্ন এলাকায় বোরো আবাদ তলিয়ে গেছে। তাই বাজারে নতুন ধান না আসায় চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

গোপালগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গুটি স্বর্ণা চাল ৪০ টাকা, ৪৯ ধানের চাল ৪৫ টাকা, ২৮ চাল ৪৬ টাকা,  মিনিকেট ৪৯ থেকে ৫৫ টাকা, বাঁশমতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহেও চাল ভেদে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে বিক্রি হয়েছে।

মিল মালিকরা জানান, নতুন ধান কাটা শুরু হয়েছে। নতুন ধান না আসা পর্যন্ত চালের দাম কমবে না। নতুন ধান বাজারের আসার সঙ্গে সঙ্গে চালের দাম কিছুটা কমতে পারে।

জেলার কাশিয়ানি বাজারের খুচরা চাল বিক্রেতা জানাব আলী বলেন, চালের দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে।

একই বাজারের চাল ক্রেতা ও দিনমজুর মুজিবর হোসেন ও জামিল শেখ বলেন, কয়েকদিন আগেও যে চাল ৩৩/৩৫ টাকায় কিনেছি এখন সেটা ৪৪/৪৬ টাকায় কিনতে হচ্ছে। ফলে চাল কিনতে গিয়ে  বিপাকে পড়তে হচ্ছে।

গোপালগঞ্জের আড়পাড়ার চাল কল মালিক মিয়া আরিফুজ্জামান রিফু বলেন, বৈরী অবহাওয়ার কারণে বাজারে ধান সংকট দেখা দিয়েছে। নতুন ধান বাজারে আসলেই চালের দাম কমে যাবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী