মাগুরায় মেয়ের উত্ত্যক্তকারীকে কুপিয়েছেন এক মা

মাগুরা প্রতিনিধি
০৬ মে ২০১৭, ২৩:২১আপডেট : ০৭ মে ২০১৭, ২০:২২

মাগুরা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মেয়ের উত্ত্যক্তকারীকে কুপিয়েছেন এক মা। উত্ত্যক্তকারী বখাটে যুবক কৃষ্ণ অধিকারী (২৪) শৈলকুপা উপজেলার আলফাপুর গ্রামের অসিত অধিকারীর ছেলে। তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি (অপারেশন) রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষ্ণ মাগুরার শ্রীপুর কলেজের অনার্স তৃতীয়বর্ষের এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল। এর আগেও শ্রীপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই অপরাধে কৃষ্ণকে ধরে পুলিশে সোপর্দ করেছিল। ওই সময় এ ঘটনায় মামলা না করায় একদিন হাজতবাসের পর ছাড়া পায় বখাটে কৃষ্ণ। এরপর আবারও ওই ছাত্রীর পিছু নেয়।
শনিবার দুপুরে ওই ছাত্রী বাড়ি থেকে মায়ের সঙ্গে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষা দিতে আসে। আগে থেকে পিছু নেওয়া বখাটে কৃষ্ণ কলেজ গেটে পৌঁছালে সে ওই ছাত্রীর হাত ধরে টান দেয়।
পরীক্ষায় অংশ নেওয়ার তাড়া থাকায় ওই ছাত্রীর মা তার মেয়েকে পরীক্ষা রুমে দ্রুত পৌঁছে দেন। পরীক্ষা রুমে মেয়েকে পৌঁছে দেওয়ার পর কলেজের সামনে চায়ের দোকানে ওই বখাটেকে বসে থাকতে দেখে প্রথমে চড় থাপ্পড় মারেন। এক পর্যায়ে কয়েকজন যুবকের সহযোগিতায় কৃষ্ণকে কলেজের ভেতর নিয়ে যান। এরপর নিজের ব্যাগে থাকা ছোট চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন তিনি।
ওসি (অপারেশন) রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশি নজরদারিতে বখাটে যুবকের চিকিৎসা চলছে। উত্যক্তের শিকার ছাত্রী বা তার মা মামলা করলে তারা বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।’
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী