আতিয়া মহলের দুই মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ

সিলেট প্রতিনিধি
১০ মে ২০১৭, ১২:১৭আপডেট : ১০ মে ২০১৭, ১২:২০

আতিয়া মহল সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে বিস্ফোরক উদ্ধার ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে স্থানান্তর করা হয়েছে। মামলার অগ্রগতি ও যথাযথ তদন্তের জন্য পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিবিআই-এর বিভাগীয় পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে আতিয়া মহলের মামলা দুটি পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। মামলা দুটি নিয়ে আগামী সোমবার (১৫ মে) গণমাধ্যমে প্রেসবিফ্রিং করা হবে, তখন সবকিছু জানানো হবে।’
পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার জাহান বলেন,‘এখনও মামলা দুটি পিবিআইতে আসেনি। সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ওসিকে বলা হয়েছে মামালা দুটির ডকেট জমা দেওয়ার জন্য।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে আতিয়া মহলের মামলা দুটি এখন থেকে পিবিআই তদন্ত করবে। মামলা স্থানান্তর করাসহ আতিয়া মহল থেকে উদ্ধারকৃত বিভিন্ন আলামত পিবিআইকে বুঝিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে। ২৫ মার্চ সন্ধ্যায় ভবন সংলগ্ন পাঠানপাড়া দাখিল মাদ্রাসার পশ্চিমে পর পর দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র্যা বের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ৭ জন নিহত হন।
এ ঘটনার পর মোগলাবাজার থানার এসআই শিপলু দাস বাদী হয়ে হত্যা মামলা এবং এসআই সুহেল বাদী হয়ে বিস্ফোরক আইনে আরও একটি মামলা দায়ের করেন। ২৮ মার্চ সন্ধ্যায় অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। অভিযানে চার জঙ্গি নিহত হয়। এরপর আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে ‘অপারেশন ক্লিয়ারিং আতিয়া মহল’ শুরু করে র্যা বের বোম্ব ডিসপোজাল ইউনিট।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান