জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাড়িতে তল্লাশি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৭, ১৫:২৫আপডেট : ১১ মে ২০১৭, ১৫:২৫

জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে ৩টি বাড়িতে পুলিশের তল্লাশি জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আছে এমন সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পৃথক তিনটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে বাড়িগুলো ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সকাল ৭টার দিকে তল্লাশি অভিযান শুরু হয়।

এর আগে কানসাট রাঘবপুর থেকে আজিজুর রহমান ও বিলবাড়ী এলাকা থেকে বাবু নামে দু’জনকে আটক করে পুলিশ। তাদের পরিবার আটকের কথা বললেও পুলিশ এ ব্যাপারে গণমাধ্যমকে কিছুই বলছে না।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভোররাত ৩টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাঘবপুর গ্রামের বৈদ্যুতির মিস্ত্রী আজিজুর রহমানকে আটক করে নিয়ে যায়।  

পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী বিলবাড়ী গ্রামের এসলামের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়েলের ভাই বাবুকে আটক করে পুলিশ। পরে বাড়িটির ভেতর মাটি খুঁড়তে দেখা গেছে। 

পরবর্তীতে আজিজুর রহমান ও শিবনারায়ণপুর বাঘীতলা গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। বর্তমানে বাড়িগুলো ঘিরে রেখেছে তারা।

তবে মোবাইলে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষ হলে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

/বিএল/

আরও পড়ুন:

রাজশাহীতে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ৬

জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ

জঙ্গি আস্তানা থেকে দুই শিশু উদ্ধার 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী