অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৪:৩০আপডেট : ২২ মে ২০১৭, ১৪:৩০

অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন কারাগারে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক মো. তৌহিদ আজিজ তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর দিকে ২০১৪ সালের নভেম্বরে অধিগ্রহণ করা জমির বিপরীতে ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মাঝে ২৫টি অস্তিত্বহীন চিংড়ি ঘের দেখিয়ে ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নিজেদের আয়ত্বে নেয় ৩৬ জনের একটি সিন্ডিকেট। এ থেকে কৌশলে তারা ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলনও করে। বাকি টাকার জন্য ইস্যু করা হয়েছিল আরও পাঁচটি চেক। এরই মধ্যে নালিশ আসলে পাঁচটি চেকের আওতায় নির্ধারিত ক্ষতিপূরণের বাকি টাকা আটকে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে এটি প্রমাণ হলে নিজেরা বাঁচতে তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মাহবুবুর রহমান ক্ষতিপূরণ তুলে নেওয়া ঘের মালিক দাবিদারদের বিরুদ্ধে সরকারি টাকা আদায়ে ২০টি মামলা দায়ের করেন। এটি তদন্ত করতে গিয়ে ২০টি মামলাকে একটি মামলায় একিভূত করা হয় (নম্বর-১৯, ৭/১২/২০১৪)। পরে মামলাটি তদন্ত করে অভিযুক্ত পত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ মামলায় এর আগে দুদক পৃথকভাবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ চারজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। সর্বশেষ উচ্চ আদালতের নির্দেশে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে