নীলফামারীতে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১৮:১৮আপডেট : ২৮ মে ২০১৭, ১৮:১৮

  নীলফামারীতে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

 নীলফামারীতে জেএমবির সক্রিয় সদস্য শাহিন ইলাম ওরফে শাহিনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রবিবার দুপুর একটার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফছার উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন, নীলফামারী র‌্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি শাহিনুর কবির।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত (কমান্ডার)অধিনায়ক এএসপি শাহিনুর কবির রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত শাহিন ২০১৬ সালের ১ মে সন্ত্রাস দমন আইনে নীলফামারী সদর থানায় করা মামলার চার্জসিটভুক্ত আসামি। শাহিন ইলাম ওরফে শাহিন জেএমবির সক্রিয় সদস্য। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের কাজিরহাটে এএসপি (ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার) শাহিনুর কবিরের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গি শাহিন জেএমবির সঙ্গে যুক্ত থাকা, নিয়মিত চাঁদা দেওয়া ও জঙ্গি হামলার প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীর হাতে হাতকড়া!

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান