মোরায় চট্টগ্রামে ৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

চট্টগ্রাম ব্যুরো
৩১ মে ২০১৭, ১৪:১৫আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:১৫

মোরার আঘাতে লণ্ডভণ্ড পতেঙ্গা উপকূল এলাকা ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রাম জেলায় বড় ধরনের কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়ে জেলা প্রশাসন। মোরার আঘাতে এ অঞ্চলে ২ হাজার ৫৯৬ কাঁচা ঘর আংশিক এবং ২ হাজার ৭৪৫টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ জানান, ঘূর্ণিঝড়ে জানমালের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও মানুষ কিংবা গবাদিপশু হতাহতের ঘটনা ঘটেনি। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকার ২ হাজার ৫৯৬টি কাঁচা ঘর আংশিক এবং ২ হাজার ৭৪৫টি বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে সমুদ্র উপকূলবর্তী বাঁধ কিংবা নদী রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি বলে তিনি জানান।

তিনি আরও জানান, মোরার আঘাতে সমুদ্র উপকূলবর্তী উপজেলা সন্দ্বীপ, সীতাকুন্ড, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, মীরসরাইসহ চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলায় সর্বমোট ১৪ হাজার ২৫০ জন মানুষ আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী