‘জেলে-বাওয়ালিদের ফেলে রাখা আগুনে সুন্দরবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত’

মংলা প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ১৪:৪২আপডেট : ০৪ জুন ২০১৭, ১৪:৫৮

‘জেলে-বাওয়ালিদের ফেলে রাখা আগুনে সুন্দরবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত’

জেলে-বাওয়ালিদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে সুন্দরবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রবিবার (৪ জুন) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্ত (এসও) মো. নুরুজ্জামান। 

মো. নুরুজ্জামান জানান, এ আগুনে বনের এক একর বনভূমি পুড়ে গেছে। এছাড়াও এ দুর্ঘটনায় এক লাখ ১২ হাজার টাকার জ্বালানি পুড়ে গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এদিকে পূর্ব সুন্দরবনের নাংলী ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আলম (৪৩) এবং আল-আমিন (৩৩) নামে দুই ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। তারা বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার উত্তর রাজাপুরের বাসিন্দা।

মামলার বাদী বনবিভাগের নাংলী ক্যাম্পের ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই দুই ব্যক্তি ঘটনার দিন ওই এলাকায় মধু সংগ্রহ করছিলেন। তারা আগুন দিয়ে মধু সংগ্রহ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে, তাই তাদের নামে শরণখোলা থানায় মামলা করা হয়েছে।

গত ২৬ মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলী ফরেস্ট ক্যাম্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুদিন ধরে জ্বলতে থাকা এ আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনকর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: লংগদুতে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী