মুন্সীগঞ্জে হাসপাতালের ছাদে মিললো নিখোঁজ রোগীর লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৫:১৬আপডেট : ১৫ জুন ২০১৭, ১৫:১৮

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ হাসপাতালের ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাজী রফিক বেপারী (৭০)। তিনদিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজের পর বৃহস্পতিবার (১৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
রফিক বেপারীর বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার রনছ্ হাওলাপাড়া এলাকায়। নিহতের ভাতিজা মিজান বেপারী জানান, চাচা চিকিৎসার জন্য ৬ জুন হাসপাতালে ভর্তি হয়। ২য় তলায় পুরুষ ওয়ার্ডে ওয়ার্ডে ১নং বেডে ভর্তি ছিল। রবিবার (১১ জুন) ভোররাত ৪টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধান না মিলায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (৬৬৫/১৭) করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ছাদ থেকে মরদেহ পাওয়া গেছে। হাসপাতালের ছাদের যে জায়গা থেকে তাকে পাওয়া যায় তার পক্ষে একা যাওয়া সেখানে সম্ভব না।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় বুধবার নিহতের স্বজনরা একটি সাধারণ ডায়েরি করেছেন। আজ সকালে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত রফিক একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

সিভিল সার্জন ড. ছিদ্দিকুর রহমান বলেন, নিহত রফিক গত ৬ জুন ঠাণ্ডাজনিত কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ১১ জুন সে নিখোঁজ হয় পরে আমরা লিপিবদ্ধ করি। আজ সকালে ছাদ পরিষ্কার করতে গিয়ে তার মরদেহ পাওয়া যায়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে