নিজের পাঞ্জাবি ভ্যানচালককে পরিয়ে দিলেন এমপি জগলুল

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:৫৪

নিজ হাতে ভ্যানচালককে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছেন এমপি জগলুল (ছবি- সাতক্ষীরা প্রতিনিধি)

নিজের জন্য কেনা পাঞ্জাবি এক ভ্যানচালককে পরিয়ে দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা থেকে শ্যামনগর ফেরার পথে তার নির্বাচনি এলাকা কালীগঞ্জের ফুলতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিভূত হন ভ্যানচালক। এমপির দেওয়া এই পাঞ্জাবি তার কাছে হাজির হয়েছে ঈদ উপহার হিসেবেই।

সংসদ সদস্যদের নিয়ে তৈরি করা ওয়েবসাইট আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর জাহিদ হাসান জানান, বাজেট অধিবেশনে শেষে ঢাকা থেকে শ্যামনগর ফিরছিলেন জগলুল হায়দার। কালীগঞ্জ উপজেলার ফুলতলা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় তিনি খেয়াল করেন, ছেঁড়া গেঞ্জি গায়ে একজন বয়স্ক ভ্যানচালক যাত্রীর জন্য অপেক্ষা করছেন। দেখামাত্রই গাড়ি থামাতে বলেন সংসদ সদস্য জগলুল। এরপর ওই ভ্যানচালকের পাশে গিয়ে দাঁড়ান এবং নিজের জন্য কেনা পাঞ্জাবি ওই ভ্যানচালককে পরিয়ে দেন। এসময় কৌতূহলী অনেকেই সেখানে হাজির হন।

ভ্যানচালকের কথা শুনছেন এমপি জগলুল (ছবি- সাতক্ষীরা প্রতিনিধি)

পাঞ্জাবি পাওয়া ভ্যানচালক বলেন, ‘ঈদে নতুন পোশাক কেনারই কোনও নিশ্চয়তা ছিল না। আর এত দামি একটি পাঞ্জাবি কখনও গায়ে দিতে পারব, কোনোদিন ভাবিনি। তার ওপর পাঞ্জাবি পেলাম একজন এমপির কাছ থেকে। সত্যিই তিনি চমৎকার একজন মানুষ।’

জগলুল হায়দারের কাছে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোবাইলে তিনি বলেন, ‘হঠাৎ চোখ পড়তেই ওই চাচাকে দেখি। তার গায়ে ছেঁড়া জামা দেখে মনটা খারাপ হয়ে গেছিল। সে কারণেই নিজের জন্য কেনা পাঞ্জাবি তাকে দিয়ে দিয়েছি।’

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী