যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২০ জুন ২০১৭, ২০:০৯আপডেট : ২০ জুন ২০১৭, ২০:০৯

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জাকির হোসেন ওরফে জনি নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন পলাতক রয়েছে। তিনি যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। পিপি এসএম বদরুজ্জামান পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে ডিবি পুলিশের একটি দল যশোর-চৌগাছা সড়কের মান্দারতলা এলাকায় টহল দিচ্ছিল। ওই সময় তারা একটি যাত্রীবাহী বাসে (পিরোজপুর জ-১১-০০১৬) তল্লাশি চালিয়ে জাকির হোসেনকে সন্দেহজনক আচরণের জন্য আটক করেন। পরে তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে থাকা প্রায় ৪ লিটার ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই হেমায়েত হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা (নম্বর-০৮/২৭.০৬.১৭) করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই  শাহ দারা খান ওই বছরের ১৬ মার্চ আদালতে তদন্ত রিপোর্ট জমা দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জনি দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

সাজাপ্রাপ্ত জাকির হোসেন জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী