সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নীলফামারী প্রতিনিধি
২১ জুন ২০১৭, ১৯:৩৬আপডেট : ২১ জুন ২০১৭, ১৯:৩৭

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস (ছবি- নীলফামারী প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এসময় আরও তিন জন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সৈয়দপুর-ঢাকা মহামড়কের কামারপুকুর ইউনিয়নের  চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম।

নিহতরা হলেন, মামনুর রশিদ (৪০) ও মনিরুল ইসলাম (৩৯)। আহতরা হলেন, আবু সাইদ (২৯) হানিফ (৩০) ও আব্দুল হাই (৩৪)। তাদের প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মাইক্রোবাসটি চিকলী বাজার এলাকায় পৌঁছোলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। অপর তিন জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। দুর্ঘটনা পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: রাঙ্গাকে আহ্বায়ক করে রংপুর জেলা জাপার সম্মেলনের প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম