স্কুলে মদপান: প্রধান শিক্ষকসহ পাঁচজন কারাগারে

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০১৭, ০৩:৫৯আপডেট : ৩০ জুন ২০১৭, ০৪:০৬

স্কুলে মদপান: প্রধান শিক্ষকসহ পাঁচজনের কারাদণ্ড রাজশাহীর তানোর উপজেলায় স্কুলের অফিস কক্ষে মদপান করায় প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।
সাজা পাওয়াদের মধ্যে সুলতান আহম্মেদ তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাওড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। এছাড়া রয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিপুর গ্রামের বুলবুল আহম্মেদ (৩৮)।

অন্যদের মধ্যে রয়েছেন, বারোঘরিয়া গ্রামের তানোর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শাহ আলম (৩৫), হাতিশাইল গ্রামের ঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোস্তাফিজুর রহমান (৪০) ও হাতিশাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে দুরুল হুদা (৩০)।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, ‘দুপুরে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে মিরাপুর গ্রামের ছাওড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে দেশি-বিদেশি মদসহ মাতাল অবস্থায় প্রধান শিক্ষক সুলতানসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।’

তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, ‘এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। অভিযুক্ত ওই শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী