কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, তিন নারী জঙ্গি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ০৫:২৯আপডেট : ০১ জুলাই ২০১৭, ০৭:৫২

কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় সেখান থেকে এক শিশু ও ভেস্টসহ তিন নারীকে আটক করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন খন্দকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিটিটিসি ইউনিটের একটি টিম ঢাকা থেকে ঘটনাস্থলে এসেছে। তাদের তথ্য মতে আমরা প্রথমে একটি স্পটে যাই, সেখানে না পেয়ে ভেড়ামার ব্রাহ্মনপাড়া এলাকার তালতলার একটি একতলা বাড়িতে অভিযান চালাই। বাড়িটি ঘিরে ফেলি। এরপর অভিযান চালিয়ে বিস্ফোরক ও ভেস্ট উদ্ধার করেছি।’

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, তিন নারী জঙ্গি আটক তিনি আরও বলেন, ‘বাড়িটির মালিক মাসুদ নামে এক ব্যাক্তি, তিনি বয়স্ক। দুই মাস আগে তার স্ত্রী বাড়িটি ১২শ’ টাকায় বাড়িটি ভাড়া দিয়েছিলেন। আরমান নামে এক ব্যাক্তি বাড়িটি ভাড়া নেন। তিনি স্ত্রী নিয়ে থাকার কথা বলেছিলেন। কিন্তু বাড়িতে কোনও পুরুষ সদস্য পাওয়া যায়নি। অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয়েছে। এক নারীর এক নবজাতক রয়েছে।’

ওসি বলেন, ‘এক নারীর বাড়ি ভেড়ামারায় এবং অপর দুইজনের বাড়ি নাটোর বলে প্রাথিমকভাবে জানা গেছে। তবে তাদের তথ্য যাছাই-বাছাই করা হচ্ছে। আমরা আরমানকে খুঁজছি।’

তিনি আরও বলেন, ‘নারীরা প্রথমে বলেছিল আরমান ডিশ ব্যবসা করে, পরে অন্য একটি ঠিকানা দিয়েছিল। তবে আমরা ওইসব জায়গাতে আরমানকে পাইনি। তাকে গ্রেফতার করলে রহস্য খুলবে।’

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, তিন নারী জঙ্গি আটক এদিকে সিটিটিসির এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, ঈদের আগে জঙ্গিরা ভেড়ামারাতে একটি বাসা ভাড়া নিয়ে সংগঠিত হচ্ছে। তখন থেকেই এই এলাকায় আমাদের নজরদারি বাড়ানো হয়।  তারই ধারাবাহিকতায় তথ্য নিশ্চিত হয়ে এই বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই বাড়িতে নারী জঙ্গিরা সবসময় থাকে। তবে পুরুষরা আসা-যাওয়ার মধ্যে থাকতো। তাদের মধ্যে আরমান একজন। এটি তার নকল নাম হবে, ধারণা করছি। সেই বাড়িটি ভাড়া নিয়েছিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী