কুষ্টিয়ার আস্তানা থেকে জেএমবির আমিরের স্ত্রীসহ তিন ‘নারী জঙ্গি’ আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ০৯:৩৫আপডেট : ০১ জুলাই ২০১৭, ০৯:৩৯

কুষ্টিয়ার জঙ্গি আস্তানার ঘিরে রেখেছে পুলিশ

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তলতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন নারী জঙ্গিকে আটক করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড  ট্রান্স ন্যাশনাল ইউনিট (সিটিটিসি) ও কুষ্টিয়া জেলা পুলিশ অভিযান চালিয়ে শনিবার তাদের আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনের মধ্যে একজন নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথি। আরেকজন নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া। আরেক জনের নাম জানা যায়নি।

এছাড়া ওই বাড়ি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদি হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে সিটিটিসি’র একটি ইউনিটের কাছ থেকে তথ্য পাওয়া যায় যে, ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সিটিটির এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও সিটিটিসি যৌথভাবে বাড়িতে অভিযান চালালে এক নারী সুইসাইডাল ভেস্ট পরা অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সদস্যরা বিস্ফোরক ভর্তি ভেস্ট বিস্ফোরণের আগেই তাকে ধরে ফেলে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পর্যায়ক্রমে আরও দুই নারীকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় জঙ্গি তিথি ও সুমাইয়ার শিশু সন্তান সাথে ছিল।

পুলিশের দাবি, জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়। আটককৃত তিনজন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর ওরফে সজিবের স্ত্রী তিথি এবং বর্তমানে বাড়ির আশপাশ এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী