নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত হয়েছেন। শনিবার সকালে সাপাহার কৃর্ষসদা গ্রামের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
সাপাহার ১৪ ব্যাটেলিয়নের সিইও লে. কর্নেল খিজির খান জানান, ভোরে চোরাকারবারির একটি দল গরু নিয়ে ভারত থেকে আসার সময় হাপানিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ২টি গরু সহ ৭ জনকে আটক করে। এসময় চোরাকারবারীরা দেশীয় অস্ত্র দিয়ে বিজিবির ২ সদস্যকে আহত করে।
তিনি আরও জানান, আহত ২ সদস্যকে ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত ২ বিজিবি সদস্যের নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করেন তিনি।
/এমও/







