‘আই ডোন্ট কেয়ার’

সিলেট প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৯:৫৯আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২০:০৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি: সংগৃহীত) দুর্যোগ মোকাবিলায় সরকার সবসময় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বলে বিএনপির তোলা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের অভিযোগ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে বিএনপি আনরিয়েলিস্টিক কথাবার্তা বলে। আই ডোন্ট কেয়ার।’ শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুরে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণকালে স্থানীয় সাংবাদিকদের জবাবে তিনি এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বন্যাদুর্গত এলাকার জন্য পর্যাপ্ত অর্থ ও ত্রাণ এখনও মজুদ রয়েছে। এ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। এটা সাময়িক সমস্যা। তবে দুর্গতদের কাছে তা পৌঁছাতে হয়তো একটু সময় লাগছে।’  তিনি বলেন,  ‘আমরা যখন পরিকল্পনা করি, ধরেই নেওয়া হয়, এই দেশে বন্যা হবে। সমস্যা হয় যখন, তখন সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। নয় বছরের মধ্যে এবারই একটু বেশি হয়েছে। এ জন্যই বিশেষ পদক্ষেপের প্রয়োজন রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণের জন্য সরকার ৫০ লাখ পরিবারকে ভিজিএফ সহায়তা দিচ্ছে। প্রয়োজনে এই সহায়তা আরও বাড়ানো হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য আমাতুল কিবরীয়া চৌধুরী কেয়া, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম