আমাদের প্রশাসন মরিচা ধরা: প্রধান বিচারপতি

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ২১:০৬আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২১:১৮

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি দেশের প্রশাসন মরিচা ধরা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘আমাদের আইনের অবকাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কিন্তু আমাদের প্রশাসন মরিচা ধরা। আমি এসব কথা অনেকদিন ধরে বলছি। কিন্তু তাতে প্রশাসনের কিছু কর্মকর্তা একটু অখুশি হন।’
শুক্রবার (৭ জুলাই) বিকালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের কাছে টাকা থাকলেও তারা শান্তিতে থাকতে পারবেন না। এসব বিষয় নিয়ে আমি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা পরিস্থিতির উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছেন।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসমাইলের সভাপত্বিতে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদ্যবিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহ, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বেগম জেবুন্নেছা, স্পেশাল জজ মোহাম্মদ ইসমাইল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁইয়া, জননিরাপত্তা বিঘ্নকারী আদালতের বিচারক এবিএম জহিরুল কবির প্রমুখ।

আরও পড়ুন-

‘আই ডোন্ট কেয়ার’

শিক্ষকের সঙ্গে সম্পর্কের অপবাদে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না: প্রধান বিচারপতি

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম