সাভারে ধর্ষণের ঘটনা ডিবি অফিসের পাশেই, মূল হোতা পুলিশের সোর্স

নাদিম হোসেন, সাভার
০৮ জুলাই ২০১৭, ০৩:০৪আপডেট : ০৮ জুলাই ২০১৭, ০৪:১৫

সাভারে দুই তরুণী ধর্ষণ মামলার অন্যতম আসামি ডিবি পুলিশের সোর্স লিটন সাভারে দুই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে যে লিজেন্ড কলেজে সেই কলেজটি ডিবি অফিসের পাশেই। ডিবি অফিস থেকে তার দূরত্ব মাত্র ২০ থেকে ২৫ গজ। মাঝখানে মাত্র একটি ভবন। আর ধর্ষণের মূল হোতা হিসেবে পুলিশ যাকে চিহ্নিত করেছে সেই লিটন মণ্ডল পুলিশের দীর্ঘদিনের সোর্স হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, মিউজিক ভিডিও’র মডেল ও নাটকে অভিনয় করার সুযোগ দেওয়ার দেওয়ার কথা বলেই পুলিশর সোর্স লিটন দুই তরুণীকে সাভারে নিয়ে এসেছিল। এরপর বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে সাভার পৌরসভার সোবহানবাগ এলাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ের(ডিবি) একটি ভবন পরে লিজেন্ড কলেজের দোতলায় অফিস কক্ষে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে। তাকে এই অপরাধে সহায়তা করে ভবনেরই দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজান।
পুলিশ দুই নিরাপত্তাকর্মীকে আটক করলেও ঘটনার মূল হোতা লিটনকে আটক করতে পারেনি। ধর্ষণের শিকার দুই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় কৌশলে পালিয়ে যায় সে। অভিযোগ পাওয়া গেছে, এলাকায় ডিবি’র সোর্স হিসেবে প্রভাব খাটিয়েই লিজেন্ড কলেজের ভেতরে প্রবেশ করে লিটন।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি এ এস এম সায়েদ জানান, ‘অভিযুক্ত লিটন আগে পুলিশের সোর্স ছিল। তার অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছিলাম। দেড়মাস আগে তাকে মাদক মামলায় চালান দেওয়া হয়েছিল। কিন্তু সে জামিনে বেরিয়ে আসে।’
লিজেন্ড কলেজ খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ এলাকা থেকে চার বছর আগে সাভারের সোবহানবাগ এলাকায় কাজের সন্ধানে আসেন লিটন। এরপর থেকেই ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতে থাকে। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের কার্যালয়ের পাশে লিজেন্ড কলেজের ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকত সে। গত ৩০ জুন সে বাসা ছেড়ে দিয়ে কাছের আরেকটি বাসায় ওঠে। শুরুতে ডিবি’র এসআই জহিরুলের সোর্স হিসেবে কাজ করার কারণে পুলিশের অন্যান্য বিভাগের সদস্যদের কাছেও সে পরিচিত হয়ে ওঠে। এসআই জহিরুল বদলি হয়ে যাওয়ায় পর ঢাকা জেলা উত্তরের বিভিন্ন পুলিশ কর্মকর্তার সোর্স হিসেবে কাজ করে। এক পর্যায়ে মাদক ব্যবসাও শুরু লিটন। দীর্ঘদিন যাবৎ পুলিশের সোর্স হিসেবে কাজ করার কারণে সোবহানবাগ এলাকায় লিটনের বেশ প্রভাব আছে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘এ ঘটনায় সাভার মডেল থানায় ধর্ষণের যে মামলা হয়েছে তাতেও লিটনকে প্রধান আসামি করা হয়েছে।’ তিনি জানান, লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভার পৌরসভার সোবহানবাগ সাভার সিটি সেন্টারের পিছনের গলিতে প্রথমে লিজেন্ড কলেজ, তারপর একটি আবাসিক ভবন এবং সবার শেষে ঢাকা জেলা উত্তরের ডিবি অফিস। রাস্তাটি সেখানেই শেষ। লিজেন্ড কলেজের সামনে থেকেই ডিবি সদস্যদের আসা যাওয়া করতে হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই তরুণীকে লিজেন্ড কলেজের অফিস কক্ষে আটক করা হয়। আর তাদের চিৎকারে ভোররাতে আশপাশের লোকজন তাদের গিয়ে উদ্ধার করে। তারপর এলাকার লোক খবর দিলে ডিবি’র সদস্যরা সেখানে যান।
/এসএমএ/

আরও পড়ুন
মডেল বানানোর কথা বলে ২ তরুণীকে ধর্ষণ, নিরাপত্তাকর্মী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের