ভুয়া কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার চেষ্টা মামলা সিআইডিতে

বরিশাল প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ২০:০৩আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২০:০৬

বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া কাগজপত্র দাখিল করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার চেষ্টায় চার জনের বিরুদ্ধে ইউএনও’র করা মামলার তদন্তভার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে ।

আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই শাহজাহান। এর আগে আরও  দুই দফায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। গত ১৮ মে মামলাটি করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব গাজী তারিক সালমান। বৃহস্পতিবার সিআইডির সাব-ইন্সপেক্টর ফকরুল ইসলামের কাছে মামলাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

সর্বশেষ তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান জানান, আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র স্বাক্ষরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবদের স্বাক্ষর জালিয়াতির ঘটনাটি বাছাই কমিটির হাতে ধরা পরে। এরপর এমপি হাসানাতসহ একাধিক কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চার জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করা হয়।

অভিযুক্তরা হলেন, হিজলা উপজেলা খাদ্য পরিদর্শক হিসাবে কর্মরত আগৈলঝাড়ার সুজনকাঠি গ্রামের আনিসুজ্জামান তালুকদার লেনিন, তার মা মমতাজ বেগম, চেঙ্গুটিয়ার শহীদ তালুকদার, গোয়াইল গ্রামের সেকান্দার শিকদারের (বর্তমানে মৃত)।

/জেবি/

আরও পড়তে পারেন: এবার মাদ্রাসা শিক্ষক নিখোঁজ, ৫ দিনেও খোঁজ মেলেনি মুয়াজ্জিনের

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের