যশোর জেনারেল হাসপাতালে একদিন বয়সী শিশু চুরি

যশোর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ১৩:২৩আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৩:২৪

যশোরে একদিন বয়সী শিশু চুরি যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে একদিন বয়সী একটি ছেলেশিশু চুরি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক নারীকে আটক করেছে।

শিশুটির মায়ের নাম রূপালী খাতুন, বাবা যশোর সদরের রূপদিয়া এলাকার সাইদুল ইসলাম। পেশায় তিনি দর্জি। এটিই তাদের প্রথম সন্তান। চুরি যাওয়া শিশুর দাদি সখিনা বেগম জানান, রবিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে তিনি শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন। ওই সময় অজ্ঞাত এক নারী শিশুটিকে কোলে নিতে চাইলে তিনি দেন। শিশুটিকে আদর করার সময় তিনি আশপাশে সিট ফাঁকা আছে কি না দেখে আসার কথা বলে শিশুটিকে নিয়ে যান। পরমুহূর্তে খুঁজেও তাকে পাওয়া যায়নি। যশোরে একদিন বয়সী শিশু চুরি, স্বজনদের আহাজারি

এদিকে, শিশু চুরির কথা শুনে ঘটনাস্থলে আসেন কোতোয়ালি থানার এসআই সুকুমার কুণ্ডু। তিনি জানান, হাসপাতালে এসে তিনি জানতে পারেন শিশু চুরির ঘটনায় সেখানে উপস্থিত লোকজন মমতাজ পারভীন নামে এক মহিলাকে পাকড়াও করেছে। তিনি তাকে থানায় নিয়ে গেছেন। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, অভিযুক্ত মমতাজ জানান, তিনি জেলা মহিলা লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং শুকতারা নামে একটি সমিতির সভাপতি। তিনি তার স্বামীর অসুস্থতার জন্যে হাসপাতালে এসেছিলেন। স্বজনদের কান্নাকাটি শুনে তিনি শিশুটিকে খুঁজতে গেটের দিকে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু লোকজন তাকে বিনা কারণে দোষী সাব্যস্ত করছে।

জানতে চাইলে লেবার ওয়ার্ডের ডাক্তার রবিউল ইসলাম বলেন, ‘শিশু চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে ফোন করি। আর কিছু বলতে পারছি না।’

/এফএস/ 

আরও পড়ুন- তালা ভেঙে পালিয়ে যায় ধর্ষণ মামলার আসামি লিটন ও তার সহযোগী

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি