রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা স্থায়ী বহিষ্কার

রাবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ২৩:১৫আপডেট : ১০ জুলাই ২০১৭, ২৩:৪১

রামেক হাসপাতালে চিকিৎসাধীন আরাফাত বাস ভাঙচুরের ছবি তোলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) রাত ১০টায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন, রাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয় এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন।

সাইফুর রহমান সোহাগ বলেন, ‘সাংবাদিককে মারধর ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশ ট্রাভেলস এর বাস ভাঙচুর করছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাননসহ  কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতারা। এক পর্যায়ে আরাফাতকে বেধড়ক মারধর করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় আরাফাতকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

/এসএমএ/

আরও পড়ুন
সাংবাদিক মারধরকারীদের বহিষ্কার দাবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ