সাভারে ২ তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে লিটন

সাভার প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১২:৩৯আপডেট : ১২ জুলাই ২০১৭, ১২:৫২

লিটন আলী মণ্ডল

সাভারে দুই মডেলকে আটকে রেখে ধর্ষণ ঘটনার মূলহোতা ও গোয়েন্দা পুলিশের সোর্স লিটন আলী মণ্ডল (৩৪) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে পুলিশের আরও  দুই সদস্যের জড়িত থাকার কথাও জানিয়েছে লিটন।  তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী এ তথ্য জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘ডিবি পুলিশের সোর্স লিটনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আজ বুধবার (১২ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হবে।

লিটন আলী মণ্ডলকে মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরখলসী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন  মামলার তদন্তকারী কর্মকর্তা  পুলিশ পরিদর্শক (অপারেশন) শহীদ সোহরাওয়ার্দী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে সাভারের ডিবি কার্যালয়ের পাশের একটি ভবনে ধর্ষণের শিকার হন দুই তরুণী। মডেল বানানোর কথা বলে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তারা। শুক্রবার (৭ জুলাই) ভোরে তাদের ওই ভবন থেকে উদ্ধার করে পুলিশ।  ওইদিন বিকালে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এক তরুণী। মামলায় দুই নিরাপত্তাকর্মী মোকারম ও মিজান এবং ডিবি পুলিশের সোর্স লিটনকে আসামি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লিটনই এই ঘটনার মূলহোতা। সে ঝিনাইদাহ জেলার সদর থানার গোসালপুর এলাকার শমসের আলী মণ্ডলের পুত্র। তবে তার সহযোগী জাহাঙ্গীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

/এনআই/ এপিএইচ/

আরও পড়ুন: সাভারে ২ তরুণী ধর্ষণ: মূলহোতা লিটন গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের