স্ত্রী-কন্যা হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৪:৫২আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৪:৫২

মাগুরা মাগুরায় স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ জুলাই) মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। আমিরুল মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার ছেলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার গর্ভবতী স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার ৫ বছরের মেয়ে জামিলা খাতুন দেখে ফেললে আমিরুল তাকেও গলা টিপে হত্যা করে। পরে লাশ দুইটি পাট ক্ষেতে মাটি চাপা দিয়ে সে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন কবিতা খাতুনের বাবা শালিখার চিলেডাঙ্গ গ্রামের রকিব মোল্লা জামাই আমিরুল ইসলামকে একমাত্র আসামি করে সদর থানায় মেয়ে ও নাতী হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
ঘটনার ৪ দিন পর ৯ জুন আসামি আমিরুলকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে পাঠানো হলে সে স্ত্রী ও কন্যা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পিপি কামাল হোসেন আসামির ফাঁসির দণ্ডে ন্যায়বিচার পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।
আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘সাক্ষ্য প্রমাণে এ মামলায় আসামি দোষী প্রমাণিত হয়নি। শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিচারক এ রায় দিয়েছেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি