এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের কাজ শুরু হবে: জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৯:১০আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৯:১০

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারগুলো ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক (ছবি- রাঙ্গামাটি প্রতিনিধি)

আগামী এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের কাজ শুরু হবে উল্লেখ করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ‘যারা ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শান্তি দেওয়া হবে। তাদের বিরুদ্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত নেওয়া  হয়েছে।একই  সঙ্গে নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার দুপুরে (২ জুন) ক্ষতিগ্রস্ত ২১৩টি তিনি এ কথা জানান।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩০ কেজি খাদ্য শষ্য, ২ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকা করে গৃহ নির্মাণ অনুদান এবং ২টি করে কম্বল বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, লংগদু উপজেলার বিভিন্ন পাহাড়ি পল্লীতে সংঘটিত সহিংসতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসনের কাজ এক মাসের মধ্যে শুরু হবে।  এই সহিংস ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের একাধিক মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা লংগদুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারি সহায়তায় যথাযথ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের সহিংসতা ঘটাতে না পারে, সে বিষয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও বাঙালি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এসময় লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য ইউপি পরিষদ চেয়ারম্যান ও সদস্য, উপজেলা ত্রাণ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২ জুন স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একদলে উচ্ছ্বৃঙ্খল লোকজন লংগদু উপজেলার তিনটিলা, মানিক্যাছড়া, বাইট্টা পাড়ার উপজাতীয় এলাকায় অগ্নিসংযোগের সহিংস ঘটনা ঘটায়। এতে দুই শতাধিক বসতবাড়ি ও দোকানপাট ভস্মীভূত হয়।

ঘটনার সুষ্ঠু কারণ উদঘাটনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করেছে। সহিংস ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ ১৪ দলের কেন্দ্রীয় প্রতিনিধি দল একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: সেই পুলিশ কনস্টেবল পারভেজকে সম্মাননা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের