বন্যায় কুড়িগ্রামে শতাধিক স্কুল বন্ধ, বিলীন হয়েছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৩ জুলাই ২০১৭, ০৯:৩৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১০:২৯

রৌমারীতে গাছবাড়ি মডেল উচ্চ বিদ্যালয় (ছবি- কুড়িগ্রাম প্রতিনিধি) কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা, ধরলাসহ সবকটি নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিবপুরে বন্যা কবিলত প্রাথমিক বিদ্যালয় (ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি)

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলমান বন্যায় জেলায় বিভিন্ন উপজেলায় ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় বন্যা কবলিত হয়ে পড়েছে। এর মধ্যে ক্লাসরুমে পানি প্রবেশ করায় ১২৯টি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় ২০টি, উলিপুরে ২৪টি, চিলমারীতে ২৫টি, নাগেশ্বরীতে ১৩টি, রাজারহাটে ৩টি, রৌমারীতে ১৫টি এবং রাজিবপুরে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বন্যার পানি প্রবেশ করায় প্রয়োজনীয় একাডেমিক কাগজ-পত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে চলমান বন্যায় নদী ভাঙনের কবলে পড়ে জেলায় পাঁচটি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এগুলো হলো- ভূরুঙ্গামারী উপজেলার ভরতের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার ২ নং যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজিবপুর উপজেলার সন্ন্যাসীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে পঠদানের ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। বাইটকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছবি- কুড়িগ্রাম প্রতিনিধি)

বন্যার পানির কারণে জেলার ৭ উপজেলার অর্ধশতাধিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। রৌমারী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পানির তোড়ে রৌমারীর গাছবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ণ ভেঙে গেছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, জেলায় মোট ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রের সুবিধা রয়েছে। এর মধ্যে ১৪টি বিদ্যালয়ে প্রায় চার শতাধিক বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।

/এফএস/ 

আরও পড়ুন- বন্যার পানিতে বগুড়ার ৮২টি স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী