আশুলিয়ায় 'জঙ্গিদের' আত্মসমর্পণের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ০৭:০৯আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৯:১০
image

এই দোকানের পেছনেই সন্দেহভাজন জঙ্গিদের আস্তানা

আশুলিয়া থানার নয়ারহাট চৌরাপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১টা থেকে নয়ারহাটে টিনশেডের একটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছেন র‌্যাব-৪ এর সদস্যরা। ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন।

আজ রবিবার সকাল সাতটার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মূল সড়কে র‌্যাব সদস্যদের অবস্থান

এর আগে শনিবার দিবাগত রাত থেকে ওই বাড়িটি একটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। এসময় বাড়ির ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব ৪-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির।  বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করেছে র‌্যাব। অভিযানে অংশ নেওয়া র‌্যাবের সূত্র এ তথ্য জানিয়েছে। 

/এমএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম