আশুলিয়ার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে র‌্যাব

সাভার প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১২:১৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৭:৩১

সাভারের জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে র‌্যাব। ছবি- প্রতিনিধি অাশুলিয়ার জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও জঙ্গিদের ভাড়া নেওয়া বাড়িটি আজও (সোমবার) ঘিরে রেখেছে র‌্যাব। তবে  জনসাধারণের চলাচলের জন্য সড়ক পথটি খুলে দেওয়া হয়েছে।

সাভার র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বলেন, ‘ওই আস্তানা থেকে চার জঙ্গি গ্রেফতারের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাড়িটিতে মামলার অনেক আলামত রয়েছে। কেউ যেন মামলার আলামত নষ্ট না করতে পারে, সেজন্য বাড়িটির সামনে র‌্যাব মোতায়েন করা  হয়েছে।’

ওই এলাকার জাহানারা বেগম নামের এক নারী বলেন, ‘তিনি এর আগে জঙ্গি আস্তানায় অভিযানের খবর টিভিতে দেখেছেন। তবে এই প্রথম নিজেই তার এলাকায় জঙ্গি অভিযানের ঘটনা দেখলেন।’

আব্দুল বাছেদ নামের একজন বলেন,  ‘ইব্রাহিমের বাড়িতে এর আগে একটি ক্ষুদ্র কারখানা ছিল। একারণেই তাদের গ্রামের লোকজন ওই বাড়িতে যাওয়া-আসা করতো না। এছাড়াও দেড় মাস আগে যুবকরা বাড়িটি ভাড়া নিলেও তাদেরকে তেমন একটা বাইরে আসতেও দেখা যায়নি।’  তবে জঙ্গি অভিযানের পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুরো এলাকাটি নিস্তব্ধ ও থম থমে হয়ে গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রবিবার (১৬ জুলাই) আশুলিয়া থানার নয়ারহাট চৌরাপাড়া এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে চার জঙ্গি আত্মসমর্পণ করে। পরে তাদের আটক করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়।  

/এনআই/এমএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে