সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় পুলিশের এসআই ও এএসআই কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১০:০০আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১০:১২

কারাগারে পাঠানো পুলিশের এসআই ও এএসআই (ছবি- সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী।

কারাগারে পাঠানো পুলিশ সদস্যরা হলেন, কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মইনুল হক ও সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা একটি মামলায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, একজন পরিবহন ব্যবসায়ী বাদী হয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গত ১৪ জুলাই মামলাটি দায়ের করেন। এরপর ডিবি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব নেয়। ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাশার সোমবার রাতে জানান, গ্রেফতারকৃত এসআই ও এএসআইকে জেলা কারাগারে আনা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলো বিজিবি শ্রীমঙ্গল সেক্টর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে