তিন হাজার বস্তা সরকারি চাল জব্দ, গ্রেফতার ৫

চট্টগ্রাম ব্যুরো
১৮ জুলাই ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:২০

জব্দ করা ট্রাক ভর্তি চাল চট্টগ্রামে তিন হাজার ৯৬ বস্তা সরকারি চাল পাচারকালে খাদ্য অধিদফতরের ব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর হালিশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১৫৫ মেট্রিক টন চাল ভর্তি সাতটি ট্রাক জব্দ করেছে র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, হালিশহর সিএসডি গুদামের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রণয়ন চাকমা (৫৭), নোয়াখালী সদরের সামছুল হুদা (৪৮), নগরীর কর্ণফুলী এলাকার মিজান (২২), ভোলার দৌলতপুর থানার শফি আলম (২৭) ও নোয়াখালী বেগমগঞ্জ থানার ওসমান (৪৫)। 

তিন হাজার বস্তা সরকারি চাল জব্দ, গ্রেফতার ৫

লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান বলেন, ‘হালিশহর সিএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রণয়ন চাকমা এবং সহকারী ম্যানেজার ফখরুল আলমের যোগসাজশে চট্টগ্রাম সরকারি খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ৩টার দিকে হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোডের মোড় হাক্কানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ১৫২ বস্তা চাল ভর্তি চারটি ট্রাকসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানাধীন সিটি গেইট সংলগ্ন ঈগল টেক্সটাইল গোডাউনে অভিযান চালিয়ে চাল আনলোড করার সময় আরও ৮৪৬ বস্তা এবং গোডাউনে ইতোমধ্যে আনলোড করা আরও ১ হাজার ৯৮ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত হালিশহর সিএসডি গুদামের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রণয়ন চাকমাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, সহকারী ম্যানেজার ফখরুল আলম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী