নওগাঁয় দেয়াল চাপায় দুই শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৫:৪৪আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৫:৪৪

নওগাঁ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুকুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামে দেয়াল চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে নাজমুল হক (২৮) এবং একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লিটন (২০)।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানায়, বুধবার দুপুরে উপজেলার সাগরপুর গোয়ালপাড়া গ্রামের জিল্লুর রহমানের মাটির বাড়িতে সকাল থেকেই পুরাতন দেয়াল মেরামতের জন্য কাজ শুরু করে ওই দুই শ্রমিক। এর একপর্যায়ে দুপুরে ওই মাটির দেয়ালটি তাদের ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের