সামুদ্রিক মাছ উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২২ জুলাই ২০১৭, ০৭:৫৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৭:৫৭

বাজারে সামুদ্রিক মাছ (ছবি- অনলাইন থেকে নেওয়া)

দেশে সামুদ্রিক মাছের উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে। গত তিন দশক আগে মোট উৎপাদনের প্রায় ৫০ শতাংশ মাছ আসত বঙ্গোপসাগর থেকে। কিন্তু এখন তা কমে ১৬ শতাংশে নেমে এসেছে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সামুদ্রে মাছ উৎপাদন কমে যাওয়ার জন্য কোনও নিয়ম-নীতি না মেনে জেলেদের মাছ ধরার প্রবণতাকে দায়ী করেছেন মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেও মাছ উৎপাদন কমে গেছে বলেও জানিয়েছেন তিনি।

বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির মাছের ঘনত্ব এবং প্রাচুর্য নিরূপণের জন্য গত বছর জরিপ শুরু করে বাংলাদেশ মৎস্য অধিদফতর। এই জরিপ কমিটির বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ।সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈজ্ঞানিক ভিত্তিতে ম্যাক্সিমাম সাসটেইনেবল ইল্ড মাত্রা সংরক্ষণ করতে হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে পানির গুণাগুণ কমে যাওয়ায় তা সহনীয় মাত্রায় রাখা জরুরি।’

মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ (ছবি- প্রতিনিধি)

সামুদ্রিক লইট্টা ও চাপিলা মাছের জীবন পদ্ধতির ওপর সম্প্রতি গবেষণা শেষ করেছেন ড. জোয়ার্দ্দার। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে প্রায় ৫০০ প্রজাতির মাছ আছে। এর মধ্যে ৩১ প্রজাতির মাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। কিন্তু ক্রমেই তাদের জীবনচক্র বিপদসংকুল হয়ে পড়ছে। তিন দশক আগে মোট উৎপাদিত মাছের অর্ধেক সামুদ্রিক মাছ হলেও এখন তা কমে ১৬ শতাংশে নেমে এসেছে।’

দেশের মোট মাছ উৎপাদন সম্পর্কে তিনি আরও বলেন, ‘এখন ৫৬ ভাগ মাছ চাষ করে উৎপাদন করা হয় এবং বাকি ২৮ ভাগ পাওয়া যায় অভ্যন্তরীণ মিঠা পানির জলাশয়ে।’

মাছের উৎপাদন প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘মাছ উৎপাদনে বিশ্বে চীন, মিয়ানমার ও ভারতের পরই বাংলাদেশের অবস্থান। শীর্ষস্থানে উঠতে হলে সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির ব্যাপারে ভাবতে হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিক সালিশ আদালতের এক রায়ে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার সমুদ্র পেয়েছে বাংলাদেশ। এতে মোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারের বেশি অঞ্চলজুড়ে সমুদ্রের মালিকানা এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার পেয়েছে বাংলাদেশ।

/এএইচ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী