নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৬

নোয়াখালী প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৯:৫৪আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:৫৪

নোয়াখালী

নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী।

তিনি বলেন, ‘সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ আরও ৫ জন আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আটককৃতরা হলেন- মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাফর উল্যাহ খান, বীজবাগ ইউনিয়ন যুবদল সেক্রেটারি মো. জাহিদ, বিএনপি নেতা মো. সুমন, সাইফুল ইসলাম, ইয়াকুব নবী সোহাগ, আমিরুল ইসলাম ও মো. তুহিন।

স্থানীয়রা জানায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের কারামুক্তি পালনের জন্য শনিবার সেনবাগ উপজেলার সেবারহাটে সংবর্ধনার আয়োজন করা হয়। দুপুরের দিকে পুলিশ বাঁধা দিলে ইটপাটকেল ছুঁড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এসময় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী