বগুড়ায় শিক্ষক পেটানো যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২০:১২আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:১২

  বগুড়ায় শিক্ষক পেটানো যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

বগুড়ার শাজাহানপুরে প্রধান শিক্ষককে মারধর ও টাকাসহ ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবলীগ নেতা আল-আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আল-আমিন মাঝিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। শনিবার বিকালে উপজেলা যুবলীগ সভাপতি এম সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ছান্নু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

উপজেলা যুবলীগের নেতাকর্মীরা জানান, সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় গত ৩ জুলাই যুবলীগ নেতা আল-আমিনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ১৩ জুলাই তিনি এর জবাব দিলেও তা সন্তোষজনক ছিল না। তাই জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিতে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে আল-আমিন জানান, তিনি কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিয়েছেন। তবে বহিষ্কারের চিঠি শনিবার বিকাল পর্যন্ত তিনি হাতে পাননি।

তবে উপজেলা যুবলীগের সভাপতি এম সুলতান আহমেদ ওই নেতাকে (আল-আমিন) সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ২০১৬ সালের ৩ জানুয়ারি যুবলীগ নেতা আল-আমিনের বিরুদ্ধে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেনকে মারপিট, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওঠে। ওইদিন শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

/জেবি/

আরও পড়তে পারেন: নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৬

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী