বরিশালে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৪:৫৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৪:৫৬

বরিশাল শিক্ষা বোর্ড বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ পরীক্ষার্থী। ফলাফলে এবারো মেয়েরা এগিয়ে আছে।

রবিবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে এই ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য।  

বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৩২৯ কলেজের ১১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৬১ হাজার ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬০ হাজার ৪৮৬ জন।  এর মধ্যে পাস করেছে ৪২ হাজার ৫০৭ জন। গড় পাসের হার ৭০.২৮ শতাংশ যা গত বছর ছিল ৭০.১৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন যা গত বছরের চেয়ে ২৮টি বেশি ।

২৯ হাজার ১৪৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩৯৬ জন। এদের গড় পাসের হার ৭৩.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১৮ জন। ছেলেদের মধ্যে ৩১ হাজার ৩৩৯ জন অংশ নিয়ে ২১ হাজার ১১১ জন পাস করেছে যার গড় ৬৭.৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৯৭ জন।

এবার পাসের হারে বিভাগের ৬ জেলার মধ্যে ৭৫.৫৭ ভাগ পাস করে পটুয়াখালী জেলা প্রথম স্থানে রয়েছে। আর ৬০.১৮ শতাংশ পাস করে পিরোজপুর জেলা সবার শেষে রয়েছে। এছাড়া ৭০.১ শতাংশ পাস করে বরিশাল জেলার অবস্থান চতুর্থ স্থানে।

ফলাফলের বিষয়ে বোর্ড সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য বলেন, সব মিলিয়ে ইংরেজি বিষয়ে ফলাফল খারাপ হয়েছে। এই বিষয়ে ফল ভালো হলে পাসের হার আরও বাড়তে বলে মনে করেন তিনি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি