নীলফামারীতে পাটের বাম্পার ফলন: সুদিন ফিরছে সোনালি আঁশে

নীলফামারী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৫:৪০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৫:৪০

নীলফামারীতে পাট চাষে ফিরছে পুরনো চাষিরা। ছবি-প্রতিনিধি

বাজারে এবার পাটের দাম ভাল। ফলনও বেশি। তাই কৃষকরাও খুশি। ফলন ও বাজারমূল্য ভাল হওয়ায় পাট চাষে ফিরতে শুরু করেছে পুরনো চাষিরাও। নীলফামারীতে যেন পাট চাষের পুনর্জাগরণ হয়েছে। আর তাই এ মৌসুমে জেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছর প্রতি মণ পাট দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করেছে কৃষকরা। এবার ওই পাটই বাজারে বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়।’

তিনি আরও বলেন, বেলে মাটি ছাড়া সব ধরনের মাটিতে পাটের আবাদ ভাল হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভাল হয়েছে। আশা করছি এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ৮শ ৪৫ বেল (প্রতি বেল ৫ মণ)। চলতি বছর নীলফামারী জেলায় পাটের চাষ হয়েছে ১০ হাজার ৪শ ৬০ হেক্টর জমিতে। সে হিসেবে এক লাখ ৪৬ হাজার বেল পাট উৎপাদন হবে বলে কৃষিবিদরা আশা প্রকাশ করেছেন।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, মাটির প্রকারভেদে এ জেলায় দেশি ও তোষা জাতের পাটের আবাদ বেশি হয়। দেশি পাট হেক্টর প্রতি প্রায় ১০ বেল (৫০ মণ) এবং তোষা জাতের পাট প্রতি হেক্টরে ১১ বেল উৎপাদন হয়।

কৃষিবিদরা জানান, জেলার বেশি ভাগ মাটি দোঁআশ এবং বেলে-দোঁআশ হওয়ায় তা পাট চাষের উপযোগী। এ অঞ্চলের মাটির গুণগতমান ভাল হওয়ায় উৎপাদিত পাটের আঁশ উন্নত হয়। তাই দেশের বিভিন্ন বাজারে এ এলাকার পাটের চাহিদা রয়েছে।

এক লাখ ৪৬ হাজার বেল পাট উৎপাদন হবে বলে কৃষিবিদদের প্রত্যাশা। ছবি-প্রতিনিধি

গত বছরের পরিসংখ্যানে দেখা যায়, জেলায় ১০ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে এক লাখ ৭ হাজার ৯শ ৬ বেল পাট উৎপাদন হয়েছিল। এবার তা প্রায় দেড় লাখ বেল পর্যন্ত উঠবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পাটের বাম্পার ফলন হওয়ায় পাট চাষের প্রতি ঝুঁকতে শুরু করেছে কৃষকরা। এ ব্যাপারে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাওনাবাউনি গ্রামের আনোয়ার হোসেন জানান, পাটের আবাদ ছেড়ে দিয়েছিলাম। বাজারের চাহিদা দেখে এ বছর দেড় বিঘা জমিতে আবারও পাটের আবাদ করেছি। ভাল দাম পাওয়া গেলে ভবিষ্যতে আরও বেশি আবাদ করার পরিকল্পনা আছে।

একই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের শাহপাড়া গ্রামের ননী গোপাল রায় বলেন, গত বছর দুই বিঘা জমি বর্গা নিয়ে পাটের আবাদ করে ভাল দাম পেয়েছি। তাই এবার তিন বিঘা জমিতে পাট করছি। বাজার ভাল থাকলে পরেরবার পাটের চাষ আরও বাড়াব।

জেলা শহরের পাট ব্যবসায়ী আবু সাইদ মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় একসময় এ অঞ্চলের পাটের চাহিদা ছিল। এ কারণে ডোমার, চিলাহাটি, মির্জাগঞ্জসহ জেলা শহরে বড় বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল। একপর্যায়ে পাটের চাহিদা কমে যাওয়ায় চাষিরা পাট চাষে নিরুৎসাহিত হন। এখন পাটের বাজারমূল্য ভাল হওয়ায় পুরনো ব্যবসায়ীরা ফের পাট চাষে ফিরছে।’

এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ